SPC World কী ? বাংলাদেশে কী এমএলএম মার্কেটিং বৈধ ?

বহুস্তরবিশিষ্ট বিপণন, যা ইংরেজি ভাষায় মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম), পিরামিড সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, এবং রেফারাল মার্কেটিং নামেও পরিচিত, একটি পিরামিড আকৃতির বিপণন কৌশল যেখানে তাত্ত্বিকভাবে লাভ আসে দুই দিক থেকে: ক্রেতার কাছে সরাসরি বিক্রয় এবং বিক্রয় দলের সদস্য, ডাউন লাইন নামে খ্যাত, তাদের বিক্রয়ের উপর কমিশন থেকে।
সাধারণত এমএলএম বিক্রয়কর্মীরা ভোক্তাদের সাথে তাদের সম্পর্ক ও ওয়ার্ড অফ মাউথ বিপণনের ভিত্তিতে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বা সেবা পৌঁছে দিয়ে থাকে ।
সম্প্রতি সময়ে বাংলাদেশে আলোচিত এমএলএম মার্কেটিং এর নাম SPC World Express LTD.


দেশে বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতির সব কোম্পানিই এখন বেআইনি। সরকার লাইসেন্স দিয়েছে, এমন একটিও এমএলএম কোম্পানি আর নেই।

বেআইনী ভাবে যে সকল এমএলএম কোম্পানি আছে তারা
প্রতিনিয়ত তাদের গ্রাহকদের লোভনীয় অফার দিয়ে প্রতারণা করছে।

এমএলএম পদ্ধতির ব্যবসায়ের মাধ্যমে এক যুগ ধরে (২০০০-২০১২) ডেসটিনি মানুষের কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকার বেশি সংগ্রহ করে। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত করেছে। প্রায় সব প্রতিবেদনেই উঠে এসেছে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা পাঁচ হাজার কোটি টাকার মধ্যে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন ডেসটিনির কর্তাব্যক্তিরা।
( সূএ : প্রথম আলো ১১এপ্রিল ২০১৫ )

Published by Maruf Sorkar

hey guys. am a tech bloggers of Bangladesh. i work start in maruf.trch.blog few months ago.

One thought on “SPC World কী ? বাংলাদেশে কী এমএলএম মার্কেটিং বৈধ ?

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started